Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মাহমুদউল্লাহ’র আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা

Posted on October 8, 2024October 9, 2024 by Editor

খেলা ডেস্ক

দেশের অন্যতম সেরা ফিনিশার হিসেবে পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদ অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাতে চলেছেন। ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসর নেবেন বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাহমুদউল্লাহ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে বিদায়ের ঘোষণা দিয়ে তিনি জানান, এই সিরিজই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে তরুণ খেলোয়াড়দের নিয়ে দল সাজানোর পরিকল্পনা করছে। মাহমুদউল্লাহ, বয়সের কারণে এই পরিকল্পনায় বিবেচিত না হওয়ায় বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন।

২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৩৯৫ রান সংগ্রহ করেছেন ১১৭.৭৪ স্ট্রাইক রেটে, গড় ২৩.৪৮। নেতৃত্ব দিয়েছেন সর্বোচ্চ ৪৩টি ম্যাচে, যার মধ্যে ১৬টিতে জয় এনে দিয়েছেন।

এর আগে, ২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে এখনই ইতি টানছেন না তিনি; দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামী ১২ অক্টোবর তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme