Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে আজিজনগর ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

Posted on August 19, 2024August 19, 2024 by Editor

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের লামায় আজিজনগর ইউনিয়নে ছাত্র ও জনসাধারণের উপর হামলার ঘটনায় আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিনসহ ২৩ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) মোহামুদুল হাসান বাদী হয়ে লামা থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল ১৮ আগস্ট আনুমানিক ২ টার থেকে ৩ টার সময় চেয়ারম্যান জসিম উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বহিরাগত অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী বাহিনী ধারালো দাঁ, কিরিছ, রামদা ও দেশীয় অস্ত্রসহ ভাড়া করে আনে। পরে আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যানপাড়া এলাকার ইউনিয়ন পরিষদ এর সামনে থাকা মাঠে বৈষম্যবিরোধী ছাত্র ও এলাকার জনসাধারণদের দেখতে পেলে, অতর্কিত এলোপাথারি মারধর করতে থাকে। চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী জনসাধারণ ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মাইন উদ্দিন হাসান নিহালের হাতে থাকা ধারালো অস্ত্র ছেনি দিয়ে শিক্ষার্থী ও জনসাধারণের।

এসময় ঘটনা স্থলে মো: মোহামুদুল হাসান (২০), মো: সামিন (১৮), মো: মহিম উদ্দিন (২০), কোরবান আলী (১৮), মিজানুর রহমান(২৮), মাহামুদুল হক মাহি(২৫), আবুল খায়ের(৪৫) সহ অনেকেই আহত হয়। অন্যান্য আসামিদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও জনসাধারণ গুরুতর আহত হয়।

পরে শিক্ষার্থী ও জনসাধারণ আহত হওয়ার পরে আসামিরা তাদের কে মামলা মোকদ্দমা করলে আমাদের কে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।

মামলার বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ বলেন, গতকাল ১৮ আগস্টের ঘটনায় মোহামুদুল হাসান বাদী হয়ে লামা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme