বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের মিছকি ঝিড়িতে অজ্ঞাত পরিচয়ে পড়েছিল গলিত মরদেহ ।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপরে বান্দরবান পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড ৩নম্বর থানছি বাস-স্টেশন মারমা শ্বশানের পাশে মিছকি ঝিড়িতে এ মরদেহ দেখতে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারমা শ্বশানের মিছকি ঝিড়িতে লুঙ্গী পড়া মাথা ও হাত বিহীন গলিত মরদেহ দেখতে পায়। যার দেহ পঁচে গেলেও শুধুমাত্র পা বুঝা যাচ্ছে।পরে স্থানীয় পুলিশকে খবর দেয়া হয়।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ যাচ্ছে। উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
