Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবান প্রেসক্লাব নবগঠিত কমিটিতে সভাপতি ওসমান গণি, সম্পাদক শাহরিয়ার

Posted on August 11, 2024August 11, 2024 by Editor

নিজস্ব প্রতিবেদক:
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী এক তৃতীয়াংশ সাংবাদিকদের তোপের মুখে পড়ে পদত্যাগ করে প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে বৈষম্য বিরোধীদের কাছে দখল হস্তান্তর করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। পরে বান্দরবান জেলার অধিকাংশ সাংবাদিকদের সম্মতিক্রমে বান্দরবান প্রেসক্লাব এর কমিটি পুন:গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় বান্দরবানে পেশাজীবি সাংবাদিকদের নিয়ে নতুন পুরনোর সমন্বয়ে প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো: ওসমান গণিকে সভাপতি এবং এনটিভি, যুগান্তর ও আজাদী পত্রিকার প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার’কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রবিবার (১১ আগস্ট) বিকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে পুন:গঠিত এই কমিটির আত্মপ্রকাশ করা হয়। নতুন এই কমিটি অন্যরা হলেন- সহসভাপতি হিসেবে প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মুছা ফারুকী, দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার মো: হোসাইন সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে একাত্তর টিভি ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি জহির রায়হান, সময় টিভি ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এন.এ জাকির, কোষাধ্যক্ষ হিসেবে জিটিভি প্রতিনিধি মো: ইসহাক, দপ্তর সম্পাদক হিসেবে বাংলাভিশন টেলিভিশন এর প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, পাঠাগার সম্পাদক হিসেবে ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মংসানু মার্মা ও নির্বাহী সদস্য হিসেবে বিটিভি ও কালেরকণ্ঠ স্টাফ করেসপন্ডেন্ট মনিরুল ইসলাম মনু।

এসময় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট বাটিং মার্মা, আরটিভির মো: শাফায়েত হোসেন, একুশে টিভির নজরুল ইসলাম টিটু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর মংখিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় পুন:গঠিত কমিটির প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি বলেন, নবীন প্রবীন সকলে মিলেমিশে থাকতে চাই। এই প্রেসক্লাব বান্দরবান জেলায় কর্মরত সকল সংবাদকর্মী ভাইদের। কারো একক সম্পত্তি না। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান প্রেসক্লাব একটি সিন্ডিকেট এর মধ্যে আবদ্ধ ছিল। সেই সিন্ডিকেটটি ভেঙ্গে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করেছি। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যাতে করে কেউ বৈষম্যের শিকার না হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme