Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে টানা পঞ্চম দিনের মতো সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার, পিসিসিপি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা

Posted on August 10, 2024August 10, 2024 by Editor

বান্দরবান জেলা প্রতিনিধি:
টানা পঞ্চম দিন ধরে বান্দরবানের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন আনসার ভিডিপি, শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ।
অদ্য শনিবার (১০ আগস্ট ২০২৪ইং) তারিখ বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সরেজমিন ঘুরে দেখা যায় বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ধর্ম্বালম্বীদের উপসানলয় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, বান্দরবান জেলা রোভার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার ভলান্টিয়ার গ্রুপ বান্দরবান, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বান্দরবানের বাসস্টেশন এলাকায় বাংলাদেশ স্কাউটস, বান্দরবান জেলা রোভার এর জেলা সিনিয়র রোভার মেট/প্রতিনিধি (ডিএসআরএম) ও ফায়ার ভলেন্টিয়ার চীফ মোঃ ইসমাইল এর সাথে কথা বলে জানা যায়, বান্দরবান সদর এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন ধর্ম্বালম্বীদের উপাসনালয়ে নিরাপত্তায় বান্দরবান জেলা রোভার এর ২৬ জন ও ফায়ার ভলেন্টিয়ার গ্রুপ বান্দরবান এর ১৬জন সদস্য দুই শিফ্ট এ কাজ করছেন।
অন্যদিকে ট্রাফিক মোড় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আনসার ভিডিপি ৬নং ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনায় ও সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া এর সার্বিক তত্ত¡াবধানে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ভিডিপি মোতায়েন রয়েছে।
চৌধুরী মার্কেট এলাকার তিন চৌ রাস্তার মাথায় পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ এর জেলা সিনিয়র সভাপতি জমির উদ্দিন এর সাথে কথা বললে তিনি বলেন-পিসিসিপির ২০ জন সদস্য বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন উপসানলয়ে নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বান্দরবান বাজার ব্যবসায়ীদের পিসিসিপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্য জনসাধারণের নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ জানান।
সরেজমিনে দেখা যায়, তাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরাও ট্রাফিক নিয়ন্ত্রণ ও বিভিন্ন ধর্মীয় উপসানলয় নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাচ্ছেন।
রাস্তায় সিগন্যালের পাশাপাশি সবাই ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও যাত্রীবাহি বিভিন্ন গণপরিবহন (রিক্সা, অটোরিক্সা) নির্দিষ্ট স্থানে থামার নির্দেশ দিচ্ছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme