বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে ভারী বৃষ্টি হওয়া কারণে আজ (১ জুলাই) রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন ৫নং ওয়ার্ড দলিয়ান পাড়া এবং ১২ মাইল এলাকার মাঝামাঝি বান্দরবান-রুমা প্রধান সড়কে পাহাড় ধ্বসে মাটি পড়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যার দরূন বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল সাময়িকের জন্য বন্ধ রয়েছে। স্থানীয়রা মাটি সরিয়ে ছোট গাড়ি চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে। উক্ত পাহাড় ধ্বসে কোন ক্ষয়-ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। পাহাড় ধ্বসের খবর পেয়ে ইতিমধ্যে সেনাবাহিনী কর্তৃক মাটি সরানোর কাজ চলমান রয়েছে।

