Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লংগদুতে পিসিসিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Posted on June 26, 2024August 8, 2024 by Editor

রাঙামাটি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ ও সাধারণ সম্পাদক মো:হাবীব আজমের দিক নির্দেশনায় পিসিপিসি রাঙামাটি জেলার আওতাধীন লংগদু উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার(২৬ জুন) সকাল থেকে উপ‌জেলা মাঠ থে‌কে লংগদু সরকা‌রি ক‌লেজ সহ লংগদু উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

লংগদু সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ আজগর আলি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও পিসিসিপি লংগদু সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ মালেক এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময়ে আরো উপস্থিত ছিলেন পিসিসিপি উপজেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, আব্দুল মালেক, মো: মনিরুল, সরোয়ার হোসেন ও মো: সিহাব প্রমুখ। আলোচনা সভা শেষে লংগদু উপজেলা পরিষদ ও সরকারি কলেজের আশেপাশে বৃক্ষ রোপণ করা হয় এবং কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

উদ্বোধক মো: আজগর আলি বলেন, এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহনের জন্য প্রথমেই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদকে ধন্যবাদ। বৃক্ষরোপণ কর্মসূচি ব্যক্তিগত লাভের জন্য নয়, এটা আমাদের সবার উপকারের জন্য করা হয়েছে। সমাজের সবাইকে বিশেষ করে তরুণদের এভাবেই ভালো কাজে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মো: রাসেল মাহমুদ বলেন, এখন সবাই গাছ কেটে সাবার করে ফেলছে। তাই আমাদের নানা সমস্যায় পরতে হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অতি গরমে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। তাই বেশি করে গাছ লাগাতে হবে, খালি স্থান রাখা যাবে না। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে, পুরো লংগদু উপজেলায় আমরা বৃক্ষরোপণ করে যাবো।

বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র নেতৃবৃন্দরা লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান মো: রাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহ কে ফুলেল শুভেচ্ছা জানায়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme