Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বেতন ভাতার দাবিতে সিভিল সার্জন কার্যালয়ে তালা, বান্দরবান হাসপাতালে সেবা বন্ধের হুমকি

Posted on October 12, 2026 by editor

​বান্দরবান প্রতিনিধি:

বকেয়া বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের কর্মচারীরা। দ্রুত দাবি না মানা হলে আগামীকাল মঙ্গলবার থেকে হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

​সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সুভাষ দাশের নেতৃত্বে একদল সেবক-সেবিকা ও কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।

​কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ:

সিভিল সার্জন কার্যালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তা-কর্মচারীরা জানান, সকালে সবাই নিজ নিজ কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। হঠাৎ সুভাষ দাশের নেতৃত্বে হাসপাতালের একদল কর্মচারী এসে নারী-পুরুষ নির্বিশেষে সিভিল সার্জন কার্যালয়ের সব কক্ষের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

​এ সময় কয়েকজন নারী কর্মচারী দরজার তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরা তাদের ওপর ক্ষিপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া, তালাবদ্ধ করে কর্মকর্তাদের অবরুদ্ধ রাখার তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও ওই কর্মচারীরা চরম অসৌজন্যমূলক আচরণ করেন।

​আন্দোলনকারীদের বক্তব্য:

আন্দোলনের নেতৃত্বদানকারী প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সুভাষ দাশ বলেন, “গত দুই মাস ধরে আমাদের বেতন-ভাতা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি। সামনে আমাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই অবস্থায় বেতন ও বোনাস না পাওয়ায় আমরা পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি এবং আমাদের পূজার আনন্দ মাটি হতে বসেছে।”

​তিনি আরও বলেন, “আজকের (সোমবার) মধ্যে যদি সব কর্মচারীর বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর করে ছাড় না দেওয়া হয়, তবে আগামীকাল থেকে হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।”

​প্রশাসনের বক্তব্য:

এ বিষয়ে বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক দিলীপ কুমার দেবনাথ বলেন, “নতুন সিভিল সার্জনের যোগদান এবং দাপ্তরিক কিছু প্রশাসনিক জটিলতার কারণে কর্মচারীদের বেতন সাময়িকভাবে আটকে রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme