প্রকাশিত সংবাদ ১৮ আগস্ট ২০২৬
বিশেষ প্রতিনিধ
কৃষি খাতের সার্বিক ব্যবস্থাপনা সুসংহত করা এবং কৃষকের দোরগোড়ায় সুষম সার পৌঁছানো নিশ্চিত করতে দেশব্যাপী বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ‘সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুসরণ করে প্রতিটি জেলার শূন্য ইউনিটগুলোতে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
ইতিমধ্যে বিভিন্ন জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ জোরকদমে চলছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগ্রহী যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় সব নথিপত্রসহ আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে।
সহজ শর্তে ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট প্রশাসনকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসএসসি পাসসহ বিভিন্ন যোগ্যতায় আবেদনের সুযোগ নিয়ে তৈরি হওয়া এ নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে বেশ উদ্দীপনা দেখা দিয়েছে।
এক নজরে আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য:
- নিয়োগকারী সংস্থা: কৃষি মন্ত্রণালয় (সংশ্লিষ্ট জেলা সার ও বীজ মনিটরিং কমিটি)
- পদক্ষেপের ভিত্তি: সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫
- আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
- আবেদন ও তথ্যের জন্য যোগাযোগ: কৃষি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (moa.gov.bd) অথবা সংশ্লিষ্ট জেলার ‘সার ও বীজ মনিটরিং কমিটি’র কার্যালয়
