Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চাঁদাবাজি ও হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

Posted on May 19, 2026May 19, 2026 by editor

বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানকে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান ট্রাফিক মোড়ে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত হাসান নিজেকে দৈনিক ‘প্রতিদিন কাগজ’ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এবং সাংবাদিক দিয়ে হয়রানির হুমকি দেওয়া হতো। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, সাধারণ মানুষের ওপর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, হাসান পাহাড় কাটা, নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বনাঞ্চলের গাছ কাটার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন।

দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ জমে ওঠে। এরই জেরে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme