Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

তেল কিনতে গিয়ে পেট্রোল পাম্প কর্মচারীদের পিটুনিতে এক যুবকের মৃত্যু

Posted on March 7, 2026March 7, 2026 by editor

নিউজ ডেস্ক।

ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেলের মাপ কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত নীরব হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর রহমানের ছেলে।

নিহতের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন এবং শহরে তার মামার বাড়িতে থাকতেন। শনিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি শহরের তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য তেল কিনতে যান। এ সময় বোতলে তেল নেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে নীরব মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, তেল কেনাকে কেন্দ্র করে মাপ নিয়ে নীরবের সঙ্গে ফিলিং স্টেশনের কর্মচারীদের বিরোধ হয়। এ সময় তিনজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme