Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে লামা বাজারে প্রশাসনের অভিযান জোরদার

Posted on March 2, 2026March 2, 2026 by editor

নজরুল ইসলাম।

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বান্দরবানের লামা বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার লামা বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের বিভিন্ন মুদি, সবজি, ফল ও নিত্যপণ্যের দোকান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা না টাঙানো এবং পণ্যের দাম অসঙ্গতিপূর্ণভাবে নির্ধারণের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় মূল্য তালিকা না টাঙানো, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে চারজন দোকানদারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এক ফল ব্যবসায়ীর অবৈধভাবে মজুদ করা ফল জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযান চলাকালে ইউএনও মঈন উদ্দিন বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং রমজানের পবিত্রতা বজায় থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে লামা উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম চোখে পড়লে ভোক্তাদের উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,091)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme