আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় মানবপাচার মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০২ মার্চ ২০২৬) আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহের নেতৃত্বে এএসআই (নি:) রনেশ বড়ুয়া ও এএসআই (নি:) রাজীব দে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়নের পানবাজার এলাকা থেকে মোঃ আক্তার হোসেন (পিতা: মোঃ আনোয়ার) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি মানবপাচার-১/২০২৬, জিআর-৪১/২৪, আলীকদম থানার মামলা নং-০৬, তারিখ ২৮/১১/২০২৪ খ্রি., মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-এর ৬/৭ ধারার ওয়ারেন্টভুক্ত আসামী। তার বাড়ি পূর্ব পালং পাড়া, ৫নং ওয়ার্ড, ১নং আলীকদম সদর ইউপি, থানা-আলীকদম, জেলা-বান্দরবান।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী বর্তমানে আলীকদম থানা হাজতে রয়েছেন। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
