Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন : আমির হামজা

Posted on February 26, 2026February 26, 2026 by editor

নিউজ ডেস্ক:

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন, আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আমরা চালু করতে চাই পুনরায়। যদিও কয়েকটি বিভাগ চালু আছে। পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজকে মিটিং ছিল। কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। মেডিকেল নিয়ে কিছুদিনের ভেতরেই একটি সুখবর আপনারা জানতে পারবেন। যেটা শুনলে আপনাদেরও আনন্দ হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।আমির হামজা বলেন, আমাদের কুষ্টিয়া জেলাসহ আশপাশের চারপাশটা জেলার মানুষের উপকারের জন্য, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা দুইটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখনো এগুলো লং প্রসেসের বিষয়। সাতটা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে বাকিগুলা সামনে হবে।

তিনি আরও বলেন, আমরা প্রথম ১০০ দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটা সরকারি অফিস আদালত যেগুলো আছে সেগুলো আসলে জনবান্ধব করার চেষ্টায় ছিলাম। ডিসি অফিসে, এসপি অফিসে, টিএনও অফিসে, থানায় মানুষ যেতে ভয় পায়। তারা মনে করে এসব জায়গায় গেলে কি না কি হয়ে যায়। আমরা চাচ্ছি এইসব জায়গায় মানুষজনের যাতায়াত যেন সহজ হয়। আমির হামজা বলেন, কয়েকটি বিষয় উদ্যোগ নেওয়ার কারণে সহজ হয়েছে। আগে ডিসির কাছে যেতে অনেক সিস্টেম ছিল। আমি নিজেও গেছি ১৮ সালে ১৯ সালে। এখন সেই সিস্টেম অনেকটাই পাল্টিয়েছে। যেয়ে দেখবেন উনার যে সেবাটা সকাল দশটা থেকেই শুরু হয়ে যায় উনার যতক্ষণ পর্যন্ত শরীর পারে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতাল নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে আমার কাছে কিছু লিখিত অভিযোগ আছে। আমি সেগুলো তাদের জানিয়েছি সময় দিয়েছি এগুলো পাল্টাতে হবে। ভুল স্বীকার করে মাফ চেয়েছে। তারা বলেছে এটা আসলেই তাদের কন্ট্রোলের বাইরে ছিল। উপরওয়ালার দোষ দেয়। আমি বলেছি উপরওয়ালা কুষ্টিয়া কেউ নেই। উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলেই আমাকে জানাবেন। দালাল এবং বিভিন্ন স্পিড মানি বলা হয়, সাথে কালো কিছু হাত আছে। হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ আমাকে জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি দুই নম্বরি কেউ যদি করতে চাই ভালো, আমার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয়ে বলা আছে, আপনারা উনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখব। 

আমির হামজা বলেন, এ কয়দিনে উদ্যোগ নিয়ে যা ফেস করছি আমিতো নিজে জানছি। বিভিন্ন জায়গা থেকে অফার আসছে এটা আরও ঢিলা করেন। আমি বলেছি- ‘না’, জনগণের জন্য এবং এই দেশের জন্য যে শপথ আমরা নিয়ে এসেছি সংসদ থেকে এটার ওপরে থাকতে গেলে আপনাদের কোনো কথা শোনা যাবে না। অতীতে যারা শপথ নিয়েছিল তারা শপথটা ঠিক রাখেনি। আমরা শপথ ঠিক রাখবো। এতদিন যা হয়েছে অতীতের কথা আমরা বলবো না বলতে চাইও না। তারা আল্লাহর কাছে জবাব দেবে। এখন সামনের দিকে যা করতে চাই তা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। 

এ সময় জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme