Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাজধানীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, নেপথ্যে যা জানা যাচ্ছে

Posted on February 26, 2026February 26, 2026 by editor

নিউজ ডেস্ক:

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হায়দার হোটেলের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তী (১৪) রায়েরবাজার হাই স্কুল-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে একই স্কুলের সিয়াম নামে এক শিক্ষার্থী বিরুদ্ধে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটা গ্রামের মাছ ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে শারমিন পরিবারের সঙ্গে হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাত ৮টার দিকে তিনি ছোট ভাই নাবিলকে নিয়ে বাসা থেকে বের হন। নাবিল বাজার থেকে তরকারি কিনে বোনের হাতে দিয়ে বাসার নিচে এগিয়ে দেয় এবং নিজে মসজিদে চলে যায়। এর কিছুক্ষণ পর এলাকায় হঠাৎ হইচই শুরু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন বিন্তি। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও পরে উত্তেজনা তৈরি হয়। আরেকটি ভিডিওতে রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছতে দেখা যায় এক তরুণকে। একই সঙ্গে এক কিশোরীর আর্তচিৎকার শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে এসে মেয়েটিকে রক্ষা করার চেষ্টা করেননি।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় জীবন বাঁচাতে পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়েন বিন্তি। শেষ শক্তি দিয়ে হামলাকারীর নাম বলেন তিনি। ওই নারী জানান, ‘আমি জড়িয়ে ধরলে সে বলে—সিয়াম ছুরি দিয়ে আঘাত করেছে।’ স্থানীয় লোকজনের কাছেও রক্তাক্ত অবস্থায় বিন্তি একই নাম উল্লেখ করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবা বেলাল হোসেন বলেন, শারমিন তার ছোট ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়। ছোট ভাইকে মসজিদে দিয়ে সে কিছু কিনতে গিয়েছিল। এর মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রাখে। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিন্তির মা নাদিয়া বেগম  বলেন, রাত ৮টার দিকে বিন্তি ও তার ভাই নাবিল একসঙ্গে বাসার বাইরে যায়। নাবিল বাজার থেকে তরকারি কিনে বোনের হাতে দিয়ে বাসার নিচে এগিয়ে দেয় এবং নিজে মসজিদে চলে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ হইচই শুনে নিচে নেমে দেখি বিন্তিকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। স্থানীয় লোকজনের কাছে রক্তাক্ত অবস্থায় বিন্তি নিজেই জানিয়েছে, সিয়াম নামে এক যুবক তাকে কুপিয়েছে।
 
বিন্তির মা আরও বলেন, তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে আমার মেয়েকে ডিস্টার্ব করত। একদিন আমি নিজেই তাকে মোবাইলে বকাবকি করি। আজকে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি সিয়ামের ফাঁসি চাই।
 
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের কাঁধ ও পিঠে একাধিক জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে হাজারীবাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক জানান, সিয়াম নামে একটি ছেলে শারমিনকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। প্রেমের সম্পর্ক বা অন্য কোনো কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে। সিয়ামকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
 
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। কথাকাটাকাটির এক পর্যায়ে আগে থেকে সঙ্গে আনা ছুরি দিয়ে মেয়েটিকে আঘাত করে অভিযুক্ত। এটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আশেপাশে অনেক লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme