Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যুদ্ধ শুরু করলে ট্রাম্পকে ‘শিক্ষা’ দেয়ার হুঁশিয়ারি ইরানের

Posted on February 16, 2026February 16, 2026 by editor

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তেহরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘শিক্ষা’ হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সময়ে পারমাণবিক আলোচনা ও সামরিক বাহিনী ও সরঞ্জাম মোতায়েন ঘিরে দুই দেশের মধ্যে চাপা টানাপোড়েন চলছে। খবর টিআরটি ওয়ার্ল্ড

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বুঝতে হবে— তিনি যদি যুদ্ধের পথ বেছে নেন, তবে তা হবে ‘শিক্ষাদানকারী এক লড়াই’। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রোববার তিনি এ মন্তব্য করেন। এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ‘সবচেয়ে ভালো বিষয়’ হতে পারে। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতির মধ্যে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী হিসেবে পরিচিত ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড শিগগিরই ওই অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেবে। তিনি বলেন, ‘চুক্তি না হলে আমাদের এটি দরকার হবে। খুব শিগগিরই এটি রওনা দেবে।’

এরই মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও একাধিক ডেস্ট্রয়ার জাহাজ উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত মাসে সেগুলো মোতায়েন করা হয়।

এই প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি ট্রাম্পের মন্তব্যকে ‘প্রেসিডেন্টের উপযোগী নয়’ এবং ‘বেপরোয়া’ বলে অভিহিত করেন। তিনি বলেন, যদি ট্রাম্প যুদ্ধের ইচ্ছা পোষণ করেন, তবে আলোচনার কথা বলা উচিত নয়। তিনি দুই দেশের মধ্যে পুনরায় শুরু হওয়া পারমাণবিক কূটনীতির প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন।

সর্বশেষ দফার পারমাণবিক আলোচনা গত ৬ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হয়। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আট মাসের বেশি সময় ধরে আলোচনা স্থগিত থাকার পর এ বৈঠক হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme