Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নির্বাচনের আগে মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখেছি, রেজাল্টের পরে তার মিল পাচ্ছি না: ফয়জুল করিম

Posted on February 14, 2026February 14, 2026 by editor

নিউজ ডেস্ক:

নির্বাচনের আগে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা দেখেছিলেন, ঘোষিত ফলাফলের সঙ্গে তার কোনো মিল পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই পীর। নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ‘দেশ ও মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারাজি তা বলতে আমি কিছু মনে করি না। আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে যে অবস্থা জেনেছি, তাদের ভোটের আগ্রহ-উদ্দীপনা কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট বলে সেটা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না কী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি ইসলাম ও দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা-জিতা বলতে কিছু মনে করি না। আমি মনে করি আমি সবসময় উইন করতেছি। বাহ্যিক দৃষ্টিতে ভালোই লাগছে। কিন্তু নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ সমস্যা সৃষ্টি করতেছে, মব সৃষ্টি করতেছে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের শায়েস্তাবাদ, মঞ্জিল ফরাজি, মঞ্জিল ভাইকে কিছু দুষ্কৃতিকারী বিএনপির লোক মারধর করছে। আমাদের তিনজন নেতাকর্মীকেও আজ মারধর করা হয়েছে। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে মানুষ এই জুলুম-অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়।’

তিনি বলেন, ‘যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে তাহলে নির্বাচন কেন? তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন কেন? কেউ খোদার কথা সাপোর্ট করতেই পারে। কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে বিজয় হওয়ার কারণে ওই গুন্ডারা ক্ষিপ্ত হইছে আমরা নেতাকে দেখাতে পারলাম না, আমরা ফাস্ট হতে পারিনি।’

ফয়জুল করিম আরও বলেন, ‘নির্বাচনের আগে যে অবস্থা দেখছি, নির্বাচনের পরের ফলাফলের সঙ্গে তার মিল পাচ্ছি না। এখন সরকার যে ডিক্লার করেছে সেটা ভিন্ন কথা। কিন্তু নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, ফলাফলের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাচ্ছে না আমাদের কোনো নেতা বা সাধারণ ভোটার। কী হয়েছে না হয়েছে সেটা সরকার জানে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme