Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

১০ লাখ টাকা ‌‘নির্বাচনী চাঁদা’ দাবি বিএনপি নেতাকর্মীদের, না পেয়ে মারধর-ভাঙচুর

Posted on February 2, 2026February 2, 2026 by editor

নিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার খরচের কথা বলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকায় অবস্থিত বঙ্গ মিলার্স লিমিটেডের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদ ও অভিযোগ তুলে ধরতে রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ইস্তা এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী রুমন আলী। তিনি ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে রুমন আলী অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে নিয়ম মেনে বঙ্গ মিলার্স লিমিটেডে বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছেন। রবিবার দুপুরে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাসের নির্দেশে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী ব্যয় হিসেবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রায় দুই লাখ টাকার পলিথিনজাত মালামাল নিয়ে যান বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় একটি ইঞ্জিনচালিত ভুটভুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং গাড়ির চালককে মারধর করা হয়। এর আগেও গত ২৮ জানুয়ারি একই পক্ষ থেকে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানান তিনি।

রুমন আলী বলেন, বর্তমানে তিনি নিজের জীবন ও ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মচারী ও সংশ্লিষ্ট সরবরাহকারীরাও উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। কাউকে কোনো ধরনের নির্দেশও দেননি বলে দাবি করেন তিনি। অভিযোগে নাম আসা অন্যদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক জামাল মিয়া জানান, অভিযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme