Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে প্রতীক বরাদ্দ: সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যয় প্রশাসনের

Posted on January 21, 2026January 21, 2026 by editor

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবান প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনী প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বান্দরবানে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।
প্রতীক বরাদ্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সাচিং প্রু পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ বরাদ্দ পেয়েছেন হাতপাখা প্রতীক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন পেয়েছেন শাপলা কলি প্রতীক। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ-এর পক্ষে তাঁর প্রতিনিধির কাছে লাঙ্গল প্রতীক হস্তান্তর করা হয়।
প্রতীক গ্রহণ শেষে বিএনপি প্রার্থী সাচিং প্রু বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে এবং সকল জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে বান্দরবান পার্বত্য জেলাকে এগিয়ে নেওয়া হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেন, নৈতিকতা ও সুশাসনের রাজনীতির পক্ষে জনগণের সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
এনসিপি প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন বলেন, নির্বাচনে জয়ী হলে বান্দরবানে গণমুখী উন্নয়ন বাস্তবায়ন করবেন এবং প্রতিদিন জনগণের কাছে জবাবদিহির প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসন সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,091)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme