Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নুরকে মন্ত্রিত্বসহ গণ অধিকারকে চার আশ্বাস দিল বিএনপি

Posted on December 24, 2025December 24, 2025 by editor

নিউজ ডেস্ক;

অবশেষে বিএনপি-গণঅধিকার পরিষদের চূড়ান্ত সমঝোতা হয়েছে। দলের সভাপতি নুরুল হক নুরকে মন্ত্রিত্বসহ চারটি বিষয়ে দলটিকে আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দলটি। যদিও সমঝোতা হলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবে সংগঠনটির নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, আমাদের সাথে বিএনপির সমঝোতা হয়েছে দুটি আসনের। এ ছাড়াও আমাদের দলীয় প্রধান নুরুল হক নুরকে মন্ত্রীত্ব এবং উচ্চ কক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার সমঝোতা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করব। ৩০০ আসনে আমাদের প্রার্থী থাকবে। সবাই ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবে।

গণঅধিকার পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফ্যাসিবাদ পতনে যুগপৎ আন্দোলনের অবদানের প্রতি সম্মান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের সংসদীয় আসন পটুয়াখালী-০৩ এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসন ঝিনাইদহ -০৪  এ কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির এই সিদ্ধান্তের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের দলীয় প্রতীক ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটাকে নির্বাচনী জোট হিসেবে বিবেচনার সুযোগ নেই।

তথ্যমতে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আসন চারটি হলো সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪। আজ আরও ১০টি আসন ছেড়ে দেওয়া হলো।

বিএনপির তরফ থেকে জানানো হয়েছে, শরিকদের মধ্যে যারা এখনো বিএনপিতে যোগ দেননি, তাঁরা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানে দলের কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,063)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme