Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় কৃষককে এক্সকেভেটর চাপা দিয়ে হত্যা

Posted on December 18, 2025December 18, 2025 by editor

নিউজ ডেস্ক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়ের হোসেন (২৫) নামে এক কৃষককে এক্সকেভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জুবায়ের উপজেলার বড় পালশা গ্রামের বাসিন্দা। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাটি খননের যন্ত্রটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এক্সকেভেটর চালককে আটক করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূলহোতারা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) পালশা গ্রামে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল একটি প্রভাবশালী চক্র। কৃষিজমি রক্ষায় জুবায়েরসহ স্থানীয়রা বাধা দিতে গেলে ভীমনগর গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিবারের দাবি, একপর্যায়ে জুবায়েরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক্সকেভেটরের চাকার নিচে ফেলে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘাতক চালক আবদুল হামিদকে (২৮) আটক করেছে। আটক হামিদ টাঙ্গাইল জেলার কাদিমহামজানি উত্তরপাড়ার বাসিন্দা।  স্থানীয়দের অভিযোগ, রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রভাবশালী মহল কৃষকদের অনুমতি না নিয়েই জোর করে পুকুর খনন করে এবং পরে সামান্য ইজারা মূল্যের বিনিময়ে জমি দখল করে নেয়। এতে আবাদি জমি দ্রুত হ্রাস পাচ্ছে।

খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান। তিনি জানান, আবাদি জমিতে পুকুর খনন করতে বাধা দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জুবায়ের আহত হন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, ঘাতক ডাইভারকে আটক করা হয়েছে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলমান আছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme