Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

উখিয়ায় জামায়াত নেতার ওপর ছাত্রদল নেতাকর্মীর হামলা

Posted on December 13, 2025December 13, 2025 by editor

নিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় এলোপাতাড়ি মারধর করায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, হামলার শিকার জাহাঙ্গীর আলম (জগৎ) উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের (যুব জামায়াত) সভাপতি। ঝগড়া মেটাতে যাওয়ায় তার ওপর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমানের নেতৃত্ব হামলা চালায় সংগঠনটির ২০-৩০ নেতাকর্মী।

আহত জাহাঙ্গীর বলেন, শুক্রবার সন্ধ্যায় উখিয়া থানার পার্শ্ববর্তী এলাকায় এক ছাত্রদল নেতার মোটরসাইকেলে ধাক্কা লাগে একটি ইঞ্জিনচালিত সিএনজির। এতে উভয় গাড়ির চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে সেখানে দলবল নিয়ে হাজির হয়ে আমার ওপর হামলা চালান ছাত্রদল নেতা রিদুয়ানুর।

হাসপাতাল সূত্রে জানা যায়, জামায়াত নেতা জাহাঙ্গীরের মাথা ও নাকে আঘাতের চিহ্ন আছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে উখিয়া স্টেশনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন রাজাপালং ইউনিয়ন জামায়াত নেতাকর্মীরা। তারা হামলাকারী ছাত্রদল নেতাসহ জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দেন। তারা বলেন, উখিয়ার শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায় তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেবেন তারা।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর বলেন, ঈদগাঁও থেকে ঘুরতে আসা এক ছাত্রদল নেতার মোটরসাইকেলে সিএনজির ধাক্কা লাগার ঘটনা নিয়ে সামান্য তর্কাতর্কি হয়েছে। তেমন কোনো বড় ঘটনা নয়। সিএনজির ধাক্কায় মোটরসাইকেলের ক্ষতির ঘটনাটিকে জামায়াত রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,086)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme