Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

Posted on December 12, 2025December 12, 2025 by editor

নিউজ ডেস্ক।

  1.  রাজনীতি
  2.  ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

ডেস্ক রিপোর্ট
বার্তা বাজার

 ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ণ


চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।

তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত ভোটার হননি। ভোটার হয়ে প্রার্থী হতে গেলে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে হবে। ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান। তারা জানান, দেশে ফিরেই ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করবেন। এরপর ভোটার হয়ে উনি প্রার্থী হতে পারবেন।

বৃহস্পতিবার ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীরা ২৯ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন তপশিল ঘোষণার করলেও ভোটার হতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটারযোগ্য ভোটাররা ভোটার হতে পারবেন। এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। ইসির যে কোনো সময় সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কমিশন চাইলে উনি যে কোনো সময় ভোটার হতে পারেন। ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারায় স্পষ্ট বলা আছে, ‘কমিশন যে কোন সময় কোন ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে।’ ১৭ ধারা আরো বলা আছে, ‘কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশের কোন আদালতে প্রশ্ন করা যাবে না।’

লন্ডন সূূত্রে জানা গেছে, যেহেতু নির্বাচনের তপশিল ঘোষণা হয়ে গেছে সেহেতু তারেক রহমান যে কোনো সময়ে দেশে ফিরবেন। ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন। মহান বিজয় দিবসে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন উনার আস্থাভাজন একাধিক ব্যক্তি। সেইভাবে তারেক রহমানের সফরসঙ্গীরাও প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি ইতিমধ্যে ভোটারও হয়েছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,086)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme