Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে মধ্যরাতে এনসিপির শীতবস্ত্র বিতরণ

Posted on December 11, 2025December 11, 2025 by editor

নিউজ ডেস্ক:

মধ্যরাতে রাস্তার ফুটপাতে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত কম্বল বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক বান্দরবান জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ শহীদুর রহমান সোহেল ও জেলা এনসিপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোর এলাকা হতে পৌরসভার বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে মানবিক শীতবস্ত্র বিতরণে কার্যক্রম শুরু হয়।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের বিষয়ে জেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেল বলেন, “এই কার্যক্রম শুধু জেলায় নয়, ৭ টি উপজেলায়, উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা শীতার্ত মানুষের পাশে দাড়াতে মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। যারা পকৃতপক্ষেই শীতে কস্ট পাচ্ছেন তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। মানবিক এই কার্যক্রম পুরো শীত জুড়েই চলমান থাকবে।”

এ সময় এনসিপি জেলা নেতৃবৃন্দরা জানান, আমরা এসেছি জনগণের জন্য রাজনীতি করতে, প্রকৃতপক্ষে জনগণের যা প্রয়োজন তাদের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে দাঁড়াতে। তারা বলেন, এই শীতে রাস্তায় শুয়ে থাকা ছিন্নমূল অনেক মাষের গায়ে শীতবস্ত্র নেই। আমরা তাদের এই অভাবটা বুঝতে পেরেছি। তাই নিজ উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাড়ানোটা কর্তব্য মনে করে কাজ করছি। নেতৃবৃন্দরা জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের প্রত্যেকটা ন্যায্য অধিকার রক্ষায় তারা কাজ করে যাবেন। এসময় এই কার্যক্রমকে সফল করতে জেলার বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান এনসিপির নেতৃবৃন্দরা।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন এনসিপির নবগঠিত জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক, তপন মারমা, যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মাসুদ, সদস্য খালেদ মোশাররফ হোসেন মাসুদ, জাতীয় ছাত্র শক্তির পক্ষে আশরাফুল ইসলাম সহ এনসিপির জেলা নেতৃবৃন্দ।

প্রসঙ্গত গত ২ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি ৯১ সদস্যের নতুন বান্দরবান জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে মং সা প্রু চৌধুরীকে আহ্বায়ক, এরফানুল হককে সদস্যসচিব ও তোকির আজাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme