Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিএনপি-আ.লীগ ভাগাভাগি করে কাটছে পাহাড়

Posted on December 4, 2025December 4, 2025 by editor

নিউজ ডেস্ক:

  1.  চট্টগ্রাম
  2.  বিএনপি-আ.লীগ ভাগাভাগি করে কাটছে পাহাড়

বিএনপি-আ.লীগ ভাগাভাগি করে কাটছে পাহাড়

ডেস্ক রিপোর্ট
বার্তা বাজার

 ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ণ


চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব চলছে। প্রশাসনের অভিযান ও জরিমানার পরও থামছে না পাহাড় খেকোদের তৎপরতা। এবার বিএনপি ও আওয়ামী লীগের নেতারা মিলে গড়ে তুলেছেন পাহাড় কাটার সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সরেজমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দুর্লভেরপাড়ায় গিয়ে দেখা যায়, চারপাশে টিনের ঘেরা দিয়ে বিশাল আকৃতির পাহাড়টির অর্ধেক কেটে সাবাড় করে দিয়েছে। প্রায় ২৫ ফুট উচ্চতার ও ২০০ ফুট দৈর্ঘ্যের পাহাড়টির বেশিরভাগ অংশ এক্সকেভেটর (খননযন্ত্র) দিয়ে কেটে ফেলা হয়েছে। কেটে সাবাড় করা হয়েছে পাহাড়ের শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পাহাড়টি স্থানীয় বাসিন্দা নুরুল কবিরের পুত্র জাফর ও মনজুর এবং আলী আহামদের পুত্র শামসুল ইসলামের মালিকানাধীন। দীর্ঘ ১ সপ্তাহ ধরে রাতের আঁধারে এক্সকেভেটর দিয়ে পাহাড়টি কেটে ৪-৫টি ডাম্পার দিয়ে মাটি নিয়ে যাচ্ছে মাটিখেকোরা।

এসব মাটি গাড়িপ্রতি স্থান ভেদে ১ হাজার ৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় বলে জানা গেছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে মাটিখেকোদের তাণ্ডব। এরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে চান না।

বর্তমানে পাহাড়টির পশ্চিমের যে অংশ কাটা হচ্ছে সেটির মালিক মনজুর আলম। পাহাড় কেটে তিনি একটি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন মাস ছয়েক আগে। সেটির নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। একইভাবে পূর্বপাশের বিশাল আকারের পাহাড়টি কেটে সমতল করা হয়েছে, সেখানে চলছে পাকাঘর নির্মাণের প্রস্তুতি।

অভিযোগ রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলের কয়েকজন নেতাকে ম্যানেজ করেই বেপরোয়া হয়ে উঠেছে মাটি ব্যবসায়ী সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা গেছে, পাহাড় কাটার অবৈধ সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দীন ও আওয়ামী লীগের সাবেক এমপি আবু রেজা নদভীর ঘনিষ্ঠজন বলে পরিচিত ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর আইয়ুব।

অভিযুক্ত হেলাল একই ইউনিয়নের বাসিন্দা লিয়াকত আলীর পুত্র। তিনি স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। অপরজন মো. আইয়ুব একই এলাকার দেওয়ানপাড়ার বাসিন্দা মোস্তফা কামালের পুত্র। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর।

অভিযুক্ত বিএনপি নেতা হেলাল উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি পাহাড় কাটার ক্ষেত্রে তার সম্পৃক্ততার কথা সত্যতা স্বীকার করে বলেন, আমি পাহাড়ের পশ্চিম অংশ কেটেছি আর পূর্বপাশের বিশাল উচ্চতার পাহাড়টি কেটেছে আইয়ুব।

অপরদিকে অভিযুক্ত আইয়ুবের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেক পাহাড় তো কেটেছি, আপনি যে পাহাড়টির কথা বলছেন সেটা খোঁজ নিয়ে জানাতে হবে বলে মোবাইলে আর কথা বলতে রাজি হননি।

বিষয়টি জানতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিচালক মইনুদ্দীন ফয়সালের মোবাইল ফোনে একাধিকবার কল করে এমনকি মোবাইলে খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, পাহাড় ও বালু খেকোদের ব্যাপারে বিন্দুমাত্রও ছাড় নেই। এদের ক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পাহাড় কাটার স্থানটি সরেজমিন পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

সুত্র: বার্তা বাজার

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,085)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme