Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভক্তের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাউল হানিফ সরকারের ওরশ বন্ধ

Posted on December 1, 2025December 1, 2025 by editor

নিউজ ডেস্ক:

সখীপুরে ভক্তের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাউল হানিফ সরকারের ওরশ বন্ধটাঙ্গাইলের সখীপুরে ভক্তের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় বাউল শিল্পী এম এ হানিফ সরকারের বাৎসরিক ওরশ বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সখীপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রোববার (৩০ নভেম্বর) গাজীপুরের বাসন থানার এক ভুক্তভোগী নারী সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারী নারী গণমাধ্যমকে জানান, প্রায় ১০ বছর আগে হানিফ বাউলের সাথে তার পরিচয় হয় এবং পরে তিনি তার মুরিদ হন। কিছুদিন পর থেকেই বাউল হানিফ তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতে শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, ‘হানিফ বাউল আমাকে বলতেন— আমি তোমার জগৎস্বামী, আমার কথা না শুনলে ইহকাল–পরকাল কোনোটাই পাবে না। এই ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।’ নারীর দাবি, তার স্বামী বাড়ির বাইরে থাকলে বাউল হানিফ রাত কাটিয়ে যেতেন এবং সকালে চলে যেতেন। বিষয়টি জানার পর প্রথম সংসার ভেঙে যায়। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করলেও একইভাবে সম্পর্ক চলতে থাকে, যা টের পেয়ে দ্বিতীয় স্বামীও তাকে ছেড়ে চলে যান।

তিনি বলেন, তার কারণে আমার দুটি সংসার নষ্ট হয়েছে। প্রথম ঘরের সন্তানের মুখও দেখতে পারি না। আমি হানিফ বাউলের বিচার চাই।

অভিযুক্ত হানিফ বাউলের সাথে যোগাযোগের চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। পরে বারবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, হানিফ বাউলের ওরশে অনৈতিক কার্যকলাপ হয়—এমন অভিযোগ ছিল। একই বিষয়ে গাজীপুরের বাসন থানাতেও অভিযোগ হয়েছে। ঘটনাস্থল বাসন থানার আওতায় হওয়ায় অভিযোগটি সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ওরশ আয়োজনের জন্য প্রশাসনের কোনো অনুমতিও নেয়নি। তাই মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,085)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme