Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মির্জা ফখরুল বাউলের পক্ষ নেওয়ায় জাতীয়তাবাদী ওলামা দল নেতার পদত্যাগ

Posted on November 27, 2025November 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির ফরিদপুর জেলার যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল আবুল সরকারের সাম্প্রতিক একটি বক্তব্যকে পরোক্ষ সমর্থন করেছেন— এমন অভিযোগ এনে প্রতিবাদস্বরূপ তিনি পদত্যাগ করেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন মুস্তাফিজুর রহমান।

বিবৃতিতে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, ‌মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভণ্ড বাউলের পক্ষ নেওয়ায় আমি পদত্যাগ করলাম। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মির্জা ফখরুল বাউলের বক্তব্যকে পরোক্ষভাবে সমর্থন করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে বিএনপির সম্মানীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কটাক্ষ করেছেন এবং বাউলের বক্তব্যের পরোক্ষ পক্ষাবলম্বন করেছেন, আপনি খুব শিগগির এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আপনার প্রতি অনুরোধ—দেশের জনপ্রিয় শাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন মতলবে কাদের খুশি করতে ইসলামের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, সে বিষয়েও যথাযথ খোঁজখবর নেবেন বলে আশা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল আবুল সরকারের সাম্প্রতিক একটি বক্তব্যকে পরোক্ষ সমর্থন করেছেন, যার প্রতিবাদস্বরূপ আমি আমার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি সজ্ঞানে আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি ও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme