Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

Posted on November 27, 2025November 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেস সচিব। এ সময় বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেস সচিব বলেন, ‘যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।’ সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, ‘এতে বাস্তব কাজ হয়নি। বরং ইমেজ বিক্রির চেষ্টায় আসল সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে সরে গেছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে।’

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর বিষয়ে চিফ অ্যাডভাইজার ঈদের সময় সম্ভাবনার কথা বললেও এসব কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। তিনি বলেন, ‘আজই ফল পাবেন না। তবে প্রচেষ্টা অব্যাহত আছে, আর আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে।’

দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘যেভাবে অননুমোদিত স্থাপনা ধরা পড়ছে, তাতে বোঝা যায় কতটা দুর্বল ছিল তদারকি ব্যবস্থা। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না।’

সব সিটি করপোরেশনেই অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানান প্রেস সচিব।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme