Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা রুবেল

Posted on November 24, 2025November 24, 2025 by editor

নিউজ ডেস্ক:

অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রুবেল।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা ছাত্রদলে যোগ দেন।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘এরমধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধি উদয় হয়েছে। এটা তাদের সঠিক সিদ্ধান্ত ও তারা সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছেন। নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন।’

মো. রুবেল জানান, ইসলামী শিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু বিষয়ে আমার কাছে প্রশ্নবিদ্ধ হলে সংগঠন থেকে অব্যাহতি নিই। ছাত্রদলে যোগদানের পর নানা হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ভুল পথে পরিচালিত হয়ে নিজের শৈশব ও যৌবনের কিছু অংশ তাদের দিয়েছি, মামলা খেয়েছি।’

মো. রুবেল ২০১২ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। ইসলামী ছাত্র শিবিরে যোগদানের পর তিনি টানা দুবার রামগড় উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর পর্যায়ক্রমে পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি সদর উপজেলায় সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক ও জেলা প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme