Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কুমিল্লায় আসামির হামলায় ৩ পুলিশ সদস্য আহত, গাড়ি ভাঙচুর

Posted on November 22, 2025November 22, 2025 by editor

নিউজ ডেস্ক:

কুমিল্লা নগরীর ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরার অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নগরীর ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় রবিনের সহযোগী একদল মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। সে (রবিন) পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme