Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রুমায় অবৈধ কাঠ পাচারের পাহাড়: জোত পারমিটের সুযোগে চলছে কাটাকাটি

Posted on November 21, 2025November 21, 2025 by editor

নিউজ ডেস্ক:

রুমা উপজেলা গালেঙ্গা ইউনিয়নের পান্তলা মৌজায় জোত পারমিটের আড়ালে দীর্ঘদিন ধরে বন উজাড় ও কাঠ পাচারের অভিযোগ উঠেছে। সাঙ্গু নদীর দুই তীরে হাজার হাজার ঘনফুট কাঠ স্তূপ করে রাখা হয়েছে, যা নৌপথে পাচারের অপেক্ষায় রয়েছে। রুমা উপজেলা গালেঙ্গা ইউনিয়নের পান্তলা মৌজা সাঙ্গু নদীপথে খালের মুখে তোলা চিত্র এটি।

এলাকাবাসীর অভিযোগ, জোত পারমিটকে ঢাল হিসেবে ব্যবহার করেই একটি চক্র নির্ধারিত এলাকার বাইরে বিশাল পরিধিতে গাছ কাটছে। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পুরোনো গাছ দ্রুত হারিয়ে যাচ্ছে; উজাড় হচ্ছে পাহাড়, কমে যাচ্ছে পানি প্রবাহ। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

গত বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—সাঙ্গু নদীর উজানে পান্তলা পাড়ার ঘাট পেরিয়ে সেপ্রু মুখ এলাকায় নদীর ধারে বিশাল গাছের গোছা প্রস্তুত করে রাখা রয়েছে, যা নৌপথে পাচারের অপেক্ষায়।

এখানে কর্মরত শ্রমিকরা জানান, জাহেদ মাঝির নির্দেশে তারা এসব কাজ করছেন। জাহেদ মাঝি বলেন, বান্দরবানের ব্যবসায়ী কাউছার সদাগরের কাঠ তারা নদীতে নামানোর জন্য প্রস্তুত করছেন। শ্রমিক নিয়োগ, থাকা–খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে পুরো কাজ তিনি কাউছারের সঙ্গে কথা বলেই করছেন।

তবে সাবেক রেঞ্জার মো. মুনতাসীর বলেন, “পান্তলা পাড়া থেকে তিনজন ব্যক্তির নামে অনুমোদিত জোত পারমিট ছিল। কাউছার ঠিক কার নামে জোত করেছে—কাগজপত্র না দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

নুমলাই হেডম্যান পাড়ার বাসিন্দা লংরুম ম্রো (৪২) জানান, পান্তলা মৌজায় তার নামে কোনো জমির বন্দোবস্ত নেই। তবে এক ব্যক্তি কামাল তাদের কিছু গাছ কিনে নিয়ে গেছে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ব্যবসায়ী কাউছারের পক্ষে কাঠ কেনা–কাটা ও পরিবহনের দায়িত্বে রয়েছে এই কামাল।

গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাছ ব্যবসায়ীরা জোত পারমিট করে নির্ধারিত একটি স্থানের বন্দোবস্তের জমির কাগজ দেখান। কিন্তু গাছ কেটে নিয়ে যান সম্পূর্ণ অন্য জায়গা থেকে। এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে পাহাড়ের ঝিরিগুলোতে পানির প্রবাহ শুকিয়ে গেছে।”

রুমা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান বলেন, “গালেঙ্গ্যা ইউনিয়নে কয়েকটি অনুমোদিত জোত পারমিট চলমান রয়েছে। তবে এগুলো অনুমোদিত হয়েছে আগের রেঞ্জারের সময়ে। কোন মৌজায় কার নামে অনুমোদন হয়েছে—তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।”

এলাকাবাসী ও সচেতন নাগরিকরা জোত পারমিট পুনর্মূল্যায়ন, কাঠ পাচার দমন এবং বন রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুত্র: পার্বত্য নিউজ

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,088)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme