Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন

Posted on October 27, 2025October 27, 2025 by editor

জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক ধর্ষণ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সোমবার (২৭ অক্টোবর) সকালে বান্দরবান জেলা শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রতিবন্ধী মারমা নারী, খাগড়াছড়ির মাটিরাঙায় এক ত্রিপুরা কিশোরী এবং খাগড়াছড়ির পানছড়িতে এক চাকমা নারী শিক্ষিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার ন্যায়বিচারের দাবি জানান। তারা অভিযোগ করেন, স্থানীয় কার্বারিরা এসব ঘটনায় টাকার বিনিময়ে প্রথাগত বিচারের নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ ও পিসিএনপি বান্দরবান পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন,

“পার্বত্য চট্টগ্রামে চলমান ধর্ষণ ঘটনাগুলোতে স্থানীয় কার্বারিরা টাকার বিনিময়ে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি কাপ্তাইয়ের ধর্ষিতা নারীকেও কার্বারি মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করেছে, যা অমানবিক ও লজ্জাজনক।”

বক্তারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রথাগত বিচারব্যবস্থার সংস্কারের দাবি জানান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme