Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সানায় জাতিসংঘের সাত কর্মী আটক

Posted on October 25, 2025October 25, 2025 by editor

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাতজন ইয়েমেনি কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) হুতিদের এক নিরাপত্তা কর্মকর্তা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর—আরব নিউজ।

সানা’র একজন নিরাপত্তা সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিশেষ অভিযানে জাতিসংঘের সাতজন স্থানীয় কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। হুতিদের আরেকটি সূত্র আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সঠিক সংখ্যা জানায়নি।

এ ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুতিরা এর আগেও জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে এসেছে। তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের অভিযান আরও তীব্র হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে, গত সপ্তাহান্তে হুতিদের হাতে আটক ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘ কর্মীকে মুক্তি দেওয়া হয়।

হুতি-বিরোধী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার নতুন এই আটকের নিন্দা জানিয়ে বলেছে, এটি চলমান সংকটকে আরও ঘনীভূত করবে এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে।

ইরানের মিত্র হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরের জাহাজ ও ইসরায়েলি ভূখণ্ডে একাধিক হামলা চালিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে হুতি নেতা আব্দুলমালিক আল-হুতি অভিযোগ করেন, জাতিসংঘ কর্মীরা আগস্ট মাসে ইসরায়েলের একটি বড় হামলায় সহযোগিতা করেছিলেন, যে হামলায় হুতিদের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক নিহত হন। তবে জাতিসংঘ সে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme