Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

Posted on October 24, 2025October 24, 2025 by editor

নিউজ ডেস্ক:

খাগড়াছড়ির আলুটিলা ঘুরতে যাওয়ার সময় এক স্কুলশিক্ষিকাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলশিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার লিটন ত্রিপুরা (২৪) খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।মামলার এজাহার ভুক্তভোগী স্কুলশিক্ষিকা উল্লেখ করেন, তিনি সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে বন্ধুদের সঙ্গে আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার সময় লিটন ত্রিপুরা নামের ওই যুবক তাদের পিছু নেয়। তারেং এলাকায় পৌঁছালে লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর অভিযুক্ত যুবক শিক্ষিকার কাছে ১০ হাজার টাকা দাবি করে। তখন শিক্ষিকা তার বন্ধুকে টাকা নিয়ে আসতে বললে বন্ধু বিষয়টি সেনাবাহিনী ও স্থানীয়দের জানান। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে এবং মাটিরাঙ্গা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme