Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণ: মামলা দায়ের, গ্রেফতার ২

Posted on October 23, 2025October 23, 2025 by editor

নিউজ ডেস্ক:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ১৪ বছর বয়সী এক ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন—বেলছড়ি ইউনিয়নের চোংড়াগোপা এলাকার অরুন বিকাশ রোয়াজার ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২) এবং গোমতির উদয় কুমারপাড়া এলাকার ডেটল বাবু ত্রিপুরা (১৭)।

মামলার অপর দুই আসামি—সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)—পলাতক রয়েছেন। এরা উভয়ই গোমতির উদয় কুমারপাড়ার বাসিন্দা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর অযোধ্যা এলাকায় এক কালীমন্দিরে পূজা দেখতে গেলে অভিযুক্ত চার যুবক কিশোরীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আপোস-মীমাংসার চেষ্টা হয়, কিন্তু ব্যর্থ হয়। পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি আরও জানান, “ভিকটিমসহ আটক দুইজন বর্তমানে থানায় রয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “ভিকটিম পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme