Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গাজায় থেমে গেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী

Posted on October 9, 2025October 9, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। তাঁর ঘোষণার পরপরই গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, অঞ্চলটিতে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন থেমে গেছে। দুই বছর পর গাজাবাসী খানিকটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে।

আল জাজিরার হানি মাহমুদ লিখেছেন, এটি গত রাতগুলো আর দিনগুলোর তুলনায় অস্বাভাবিকভাবে ভিন্ন। আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এমন সব এলাকায়, যেখানে বহু তাঁবুর মধ্যে বাস্তুচ্যুত মানুষ রয়েছে। কিন্তু রাস্তায় কাউকে দেখা যায়নি। সবাই তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিল।

গত কয়েক সপ্তাহে মানুষের কাছে এমন সুযোগ ছিল না। তারা সব সময় ভীষণ সজাগ অবস্থায় থাকত, কারণ ড্রোন হামলা, যুদ্ধবিমান আর গাজাজুড়ে চলমান অবিরাম বোমাবর্ষণের হুমকি ও আতঙ্ক তাদের মাথায় সব সময় ভর করত। কিন্তু আজ রাতে অস্বাভাবিকভাবে, আমরা যখন একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরের পাশ দিয়ে এই সম্প্রচারের স্থানে আসছিলাম, বিস্ময়ের সঙ্গে দেখলাম—সবাই ঘুমিয়ে আছে। আমার মনে হয় তারা আজ রাতের এই নীরবতার সুযোগ নিচ্ছে।

আকাশে ড্রোন নেই, যুদ্ধবিমান নেই, ভারী গোলাবর্ষণ নেই। আর আমি যখন এটা দেখি, তখন মনে হয় তারা সত্যিই শান্তিতে ঘুমানোর যোগ্য। কিন্তু, এটা কি সবকিছু বদলে দেবে? এখন অন্তত চুক্তির প্রথম ধাপ কার্যকর হচ্ছে, আর আশা করছি এটা টিকে থাকবে। এটাই এখন সবচেয়ে বড় আশাবাদ।

এর আগে ট্রাম্প জানান, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এমনকি তারা এ বিষয়ে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ‘স্বাক্ষর করেছে’। ট্রাম্প লিখেছেন, ‘এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল, আশপাশের সব দেশ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন। আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাই, যারা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির দূতেরা ধন্য হোক!’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme