Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি প্রত্যাহার

Posted on October 4, 2025October 4, 2025 by editor

নিউজ ডেস্ক:

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র–জনতা’। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত এ কর্মসূচি শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের দেওয়া আশ্বাসকে আংশিক বিবেচনায় নিয়ে আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি।’

প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক
সংগঠনটির দাবি, খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই ও ডিজিএফআই-এর জেলা প্রধান এবং এএসপি (তদন্ত)–এর উপস্থিতিতে তাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হয়। ওই বৈঠকে জুম্ম ছাত্র–জনতার পক্ষ থেকে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে এসব দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদানের বিষয়টিও জানানো হয় বলে দাবি করেছে সংগঠনটি।

প্রেক্ষাপট
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছিল ‘জুম্ম ছাত্র–জনতা’। গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে এ কর্মসূচির সূচনা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি ও গুইমারায়। এ সময় তিনজন নিহত হন এবং সেনা সদস্য, পুলিশসহ সাধারণ মানুষ মিলে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,081)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme