Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে রিভিউ করার সুযোগ আছে: বিএনপি নেতা

Posted on October 2, 2025October 2, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে। তবে বিষয়টি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারভুক্ত বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বিদ্যমান সাংবিধানিক আইনে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ডাকবাংলোতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করে ইতালি, ইসরাইল ও বেলজিয়ামসহ বিশ্বের অনেক উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পদিনের মধ্যে সেসব দেশের সরকারের পতন হয়েছে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষের আইনপ্রণেতা হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি মনে করেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করলেও এটা তাদের নির্বাচনী কৌশল। শেষ পর্যন্ত তারাও বিদ্যমান আইনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে আগস্ট বিপ্লবে অংশীজনদের নিয়ে, বিশেষ করে যারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে সেই বিপ্লবীদের নিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, বিএনপি সবসময় বলে আসছে যে সবাইকে নিয়ে তারা দেশ পরিচালনা করবেন। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কমিটমেন্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের লোক ভোট দিতে পারেনি। তারা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। প্রশাসনে ফ্যাসিস্টদের দোসর থাকলেও ১৬ বছর ধরে নির্যাতিত রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসে ফেব্রুয়ারিতে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট গ্রহণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,062)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme