Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ছাগল চুরি যাওয়ায় চোরের হেদায়েতের জন্য মিলাদ-মাহফিল

Posted on September 27, 2025September 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়েতের জন্য চুরির দুই মাস পর মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক ছাগলের মালিক। চোরকে খুঁজে বের করা বা আইনি ব্যবস্থার চেষ্টা না করে চোরের হেদায়েতের জন্য গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

চুরি যাওয়া ওই ছাগলের মালিকের নাম আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬)। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম জমাদ্দারের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দারের দুটি ছাগল চুরি হয়ে যায়। এখনো ছাগল দুটি উদ্ধার হয়নি। তবে এ ব্যাপারে তিনি মধুখালী থানায় কোন অভিযোগ না করে নিজে চুরি যাওয়া ছাগল খোঁজাখুঁজি করেন। চুরি যাওয়া ছাগলের খোঁজ না পেয়ে আজ শুক্রবার তিনি চোরের হেদায়েতের জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে এলাকার আলামিন জমাদ্দার বাড়ির পাশের মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এলাকাবাসী সুত্রে জানা গেছে, ছাগল দুটি চুরির পর ছাগলের মালিক দুশ্চিন্তায় পড়লেও পরে তিনি ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে।

চোরের হেদায়েতের জন্য এ মিলাদ মাহফিল আয়োজন উপলক্ষে এলাকায় মাইকিং করে গ্রামবাসীকে মিলাদ ও দোয়া মাহফিলের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। পরে উপস্থিতিদের তোবারক হিসেবে তেহারি পরিবেশন করা হয়।

ছাগলের মালিক আলামিন জমাদ্দার বলেন, চোর হয়তো অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে চুরির মতো অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়। আমি চাই সে তার ভুল বুঝতে পেরে এই চুরির পথ থেকে ফিরে আসুক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, আলামিন ঢাকায় নাটক করে। দুই মাস আগে তার ছাগল চুরি হয়েছিল। আজ কি মনে করে সে ছাগল চোরের হেদায়েতের জন্য মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করলো তা জানি না।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme