Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়িতে পূর্ণদিবস সড়ক অবরোধে ভোগান্তিতে পর্যটকরা

Posted on September 27, 2025September 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে জুম্মা ছাত্র জনতার ডাকে খাগড়াছড়িতে মহাসমাবেশের পর শনিবার (২৭ সেপ্টেম্বর) পূর্ণদিবস সড়ক অবরোধ পালিত হয়েছে। ভোর ৫টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রামমুখী কোনো দূরপাল্লার যানবাহন ছাড়েনি। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকরাও চরম ভোগান্তিতে পড়েন।

পর্যটক মো. আসিফ ইকবাল জানান, “পূজার ছুটিতে সাজেক যাওয়ার জন্য পরিবার নিয়ে খাগড়াছড়ি এসেছি। কিন্তু এখানে এসে জানতে পারলাম সড়ক অবরোধ। রাস্তায় বসে আছি। যদি প্রশাসন আমাদের সাজেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, তবে ভালো হবে।”

অন্য পর্যটক সাদিয়া বলেন, “আমরা অনেক আগে থেকে সাজেক যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু খাগড়াছড়িতে এসে অবরোধের কারণে আটকে গেছি। পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে যেন এ ধরনের ভোগান্তি না হয়, প্রশাসনের কাছে সে দাবি জানাই।”

অবরোধ সমর্থনে ভোরে শহরের চেঙ্গী স্কোয়ার, জিরোমাইল ও স্বনির্ভর এলাকায় অবরোধকারীরা টায়ার ও গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ সড়ক থেকে তা অপসারণ করে। তবে পৌর শহরের ভেতরে ইজি বাইক, অটোরিকশা ও মোটরসাইকেলের সীমিত চলাচল অব্যাহত ছিল।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃদা বলেন, “কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আজ পূর্ণদিবস সড়ক অবরোধ চলছে। আমরা কঠোর অবস্থানে আছি, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে এক কিশোরী ধর্ষণের অভিযোগে জুম্মা ছাত্র জনতা এ কর্মসূচির ডাক দেয়। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে। কিশোরীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি এক বিবৃতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme