Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যার মূলহোতা গ্রেফতার

Posted on September 20, 2025September 20, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর খাঁনহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের মূলহোতা শাহ নেওয়াজ লাভলোকে (৫৪) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।  

২০ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। 

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘাতক লাভলুকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ব্যবসায়ী শাহ আলম হত্যার ঘটনায় দায়ের করা মামলার সে প্রধান আসামি বলেও জানান তিনি।  

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চাচাতো ভাই লাভলোর কোদালের কোপে ঘটনাস্থলে নিহত হন ব্যবসায়ী শাহ আলম। 

ঘটনার ২ দিন পর ১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহ নেওয়াজ লাভলো, তার দুই পুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

নিহত শাহ আলম একই এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে। সে আধুনগর খানহাট বাজারের লেপতোষকের ব্যবসা করতেন বলে জানা গেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme