Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আ.লীগ নেত্রীকে রক্ষায় কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিলেন বিএনপি নেতা

Posted on September 19, 2025September 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন কোম্পানির বিরুদ্ধে। শুধু টাকা নেওয়াই নয়, তিনি পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে ওই অর্থ গ্রহণ করতে দেখা গেছে তাকে।

অভিযুক্ত নুরউদ্দিন খাঁন শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিতে মাথায় কোরআন তুলছেন নুরউদ্দিন। একই সঙ্গে তার হাত থেকে নগদ দুই লাখ টাকাও গ্রহণ করছেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে ধর্মীয় অবমাননা ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন।

রোজিনা আক্তার অভিযোগ করেন, প্রথমে নুরউদ্দিন রাজনৈতিক আশ্রয় এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে দুই লাখ টাকা নেন। তবে এখানেই শেষ হয়নি; টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন। আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ বহু বছর ধরে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, রাজনৈতিক ছত্রছায়ার কারণে তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছেন।

শহরের এক ব্যবসায়ী বলেন, নুরউদ্দিনের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। অথচ আজ তিনি কোরআন মাথায় রেখে টাকা নিচ্ছেন- এটা শুধু প্রতারণা নয়, ভয়ঙ্কর রসিকতাও।

ঘটনা জেলায় তোলপাড় সৃষ্টির পরও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। জানতে চাইলে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া সহজ হতো। আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন দাবি করেন, আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটার প্রতিবাদও দিয়েছি। তবে তাকে প্রশ্ন করা হলে, কেন কোরআন মাথায় তুলে টাকা নেন, নুর উদ্দিন বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন এবং পরে প্রতিবেদকের সঙ্গে দেখা করার কথা বলেন।

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পর থেকে আমরা তদন্ত শুরু করেছি। প্রথমে তাকে শোকজ করা হবে। যদি সে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,061)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme