Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ

Posted on September 19, 2025September 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সবার মনে শঙ্কা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা? জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক।

তিনি বলেন, ‘মাত্র ৭ বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই মার্কা নিয়ে নির্বাচন করেছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট-এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায়! আমি মনে করি এর ফলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।’

তিনি আরো বলেন, ‘নতুন ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দ্রুত দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও দ্রুত ক্ষমতাসীন হওয়ার উদ্দেশে আমরাও অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি।

এবি পার্টি মনে করে—আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন; তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ তা মনোযোগ দিয়ে বিবেচনা করছেন না।’

মঞ্জু বলেন, ‘গণহত্যার সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে; যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আওতায় আনা উচিত—বিশেষত যারা ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রেখেছে।’

রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাইয়ে করেছিলাম।

রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে কাজ করে, তাহলে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme