Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় ৮ শ্রমিক দগ্ধ

Posted on September 17, 2025September 17, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া সাগর উপকূলের জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (পুলিশ সুপার) আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় অগ্নিদ্বগ্ধ শ্রমিকরা হলেন মো. দুলাল হোসেন, মো. হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মুক্তার শেখ, মো. সহিদুর রহমান, মো. ফারুক, মো. দুলাল হোসেন ও মো. হানিফ আলী।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ডের জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে একদল শ্রমিক কাজ করার সময় অক্সি এসিটিলিন গ্যাস দাহ্য পদার্থের উপর পড়ে হটাৎ আগুন ধরে গেলে সেখানে কর্মরত ৮ শ্রমিক দ্বগ্ধ হন। ঘটনার পর ইয়ার্ড কর্তৃপক্ষ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

শ্রম পরিদর্শন অধিদপ্তর ও পুলিশ আরো জানায়, আহতদের মধ্যে ২ শ্রমিকের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং ৫ জনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের অংশীদার মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন হটাৎ আগুনের ফুলকি থেকে কিছু শ্রমিক সামান্য দ্বগ্ধ হয়েছে। তবে তিনি বাইরে থাকায় বিস্তারিত জানাতে পারেননি।

সীতাকুণ্ড শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আহত শ্রমিকরা বর্তমানে দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইয়ার্ড কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে।

এ বিষয়ে জাহাজ ভাঙা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা এনজিও সংস্থা বিলসের কর্মকর্তা ফজলুল কবির মিন্টু বলেন, ‘যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। আমরা আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দাবি জানাই।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো, ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছেন। ঠিক কি কারণে এ দুর্ঘটনা, কোন গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme