Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক

Posted on September 14, 2025September 14, 2025 by editor

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা (৫৪)।রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রাঙ্গামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রী কালোদেবী চাকমা (৩৫) কে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন।দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙ্গামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।

স্থানীয় এক যুবক বলেন, “রাতে সম্ভবত তারা সবাই একসাথে মদ্যপান করছিলেন। এসময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন।’তিনি বলেন, ‘ স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলা আঘাত করে পালিয়ে যাওয়ার সময় মেয়েটি (স্ত্রী) চিৎকার করলে আমরা এগিয়ে আসি।’হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী।স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, “হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে এক নারীর আর্তচিৎকার শুনে আমরা বের হই। বাইরে এসে দেখি ওই নারী কাঁদছে, তার স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। একটু পরেই রক্তমাখা হাতে বীরেলকে পালাতে দেখে আমরা তাকে আটক করি।”আরেকজন প্রতিবেশী মোসলেম উদ্দিন জানান,“চাকমা পরিবার দু’টি এখানে ভাড়া থাকত। তারা সবাই সুপারি বাগানে কাজ করত। তবে এমন হত্যাকাণ্ড ঘটবে আমরা ভাবিনি। স্ত্রীর সামনে স্বামীকে এভাবে খুন করা খুবই নৃশংস ঘটনা।”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রঞ্জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন,“ঘাতককে স্থানীয়রা ধরে আমাদের হাতে দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণচেষ্টার ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”তিনি আরও জানান, নিহতের স্ত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme