Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, ছয় মাসের মধ্যে নির্বাচন

Posted on September 13, 2025September 13, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক;

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথ পড়ান। স্থানীয় সময় রাত ৯টার দিকে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা সুশীলা কার্কির প্রধান দায়িত্ব আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা।

শপথ গ্রহণের আগে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং নেপালের জেন-জির আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক হয়। আলোচনায় সর্বসম্মতভাবে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। এর আগে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। বিচারপতির দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

শপথের পরপরই তার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা গঠিত হবে এবং শুক্রবার রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব উপস্থাপন করবেন তিনি বলে একটি সূত্র জানিয়েছে।

নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে এই পরিবর্তন এসেছে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভে নামে তরুণ প্রজন্ম। সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু শিক্ষার্থী নিহত হন। এতে আন্দোলন আরও তীব্র হয়।

পরিস্থিতির চাপ সামলাতে ব্যর্থ হয়ে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং এরপর গা ঢাকা দেন। সেইদিনই ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সাবেক দুই প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় প্রকাশ্যে পেটানোর ঘটনাও ঘটে।

নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নেপালের বিভিন্ন সংকটে ভারত দেশটিকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme