কক্সবাজার প্রতিনিধি;
কক্সবাজারে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আইনশৃঙ্খলা বাহিনী, আয়োজক কমিটি ও দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়েকজন সাংবাদিকসহ অনেকে আহত হন।
জানা যায়, রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকেল থেকেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় বিপুল সংখ্যক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা বাধা দেন। এ অবস্থায় উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।
একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ইউএনও, সাংবাদিকসহ অনেকে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।
বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ফাইনাল ম্যাচ আর শুরু হয়নি।
