Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লিটনের অর্ধশতক, ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ

Posted on September 11, 2025September 11, 2025 by editor

খেলা ডেস্ক;

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের দেয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংসের শুরুটা করেন টি-টোয়েন্টির ঢংয়েই। দলীয় ২৪ রানে আউট হওয়ার আগে ২টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে ১৯ করেন ইমন। বাবর হায়াতের ক্যাচ বানিয়ে তাকে ফেরান আয়ুশ শুক্লা।

অপর ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য এদিন স্বভাবসুলভ ছিলেন না। আতিক ইকবালের বলে নিকাজাত খানের ক্যাচে পরিণত হওয়ার আগে মাত্র একটি চারে ১৮ বলে ১৪ রান করেন। ৪৭ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

এরপরই তাওহিদ হৃদয়কে নিয়ে শুরু হয় লিটনের পথচলা। লক্ষ্যের দিকে একটু একটু করে এগোতে থাকেন দুজন। দেখেশুনে খেলেন হংকং বোলারদের। কোনো ঝুঁকি নেননি তারা। তৃতীয় উইকেট জুটিতে আসে ৯৫ রান। জয় থেকে দুই রান দূরে থাকতে সাজঘরে ফিরে যান লিটন।

ইকবালের বলে বোল্ড হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক তুলে নেন অর্ধশতক। ৩৯ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রান করেন লিটন। ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন হৃদয়। হংকংয়ের পক্ষে ইকবাল দুটি এবং শুক্লা নেন একটি উইকেট।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় হংকং। দলীয় ৭ ও ব্যক্তিগত ৪ রানে তাসকিনের বলে লিটনের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার আংশুমান রথ। বাবর হায়াত বিদায় নেন ১৪ রানে। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৩০ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে হংকং।

তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জিসান আলী ও নিজাকাত খান। সাকিবের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিসান, করেন ৩০ রান।

এক প্রান্তে নিজাকাত খেলেন নিজের মতো। অধিনায়ক ইয়াসিম মুর্তজাকে নিয়ে বাড়ান রানের গতি। ১৯ বলে ২৮ রানের গতিশীল ইনিংস খেলে রান আউট হন মুর্তজা।

৪২ রান করে বিপজ্জনক হয়ে ওঠা নিজাকাতকে সাকিবের ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন। পরের বলে কিঞ্চিত শাহকে লেগবিফোর করেন রিশাদ। শেষ পর্যন্ত ১৪৩ রানে থামে হংকংয়ের ইনিংস।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট।

উল্লেখ্য, আগামী শনিবার একই ভেন্যুতে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme