Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কাতারে পরদিন আবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত ৩৫

Posted on September 11, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক;

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (১০ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম ও স্থানীয় কর্তৃপক্ষ।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার একটি আবাসিক ভবন, একটি চিকিৎসাকেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ড এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে থাকতে পারেন বলে জানানো হয়েছে।

দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। পাশাপাশি হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন তারা।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের দাবি, সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল-হাজমে স্থানীয় একটি সরকারি কার্যালয় এই হামলায় সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে জানিয়েছেন, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবহার করেন। তার দাবি, এই প্রতিরক্ষার ফলে কিছু ইসরায়েলি যুদ্ধবিমান অস্ত্র ব্যবহার না করেই ফিরে যেতে বাধ্য হয়। এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের আকাশ প্রতিরক্ষা একাধিক সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জায়নবাদী আগ্রাসনের মোকাবিলা করেছে।”

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সানা ও আল-জাওফে হুথি গোষ্ঠীর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার লক্ষ্য ছিল হুথিদের সামরিক ঘাঁটি, জনসংযোগ কেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণাগার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই ইয়েমেনে এ হামলা চালানো হয়েছে। তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “যারা আমাদের ওপর আঘাত হানবে, আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব।”

এর আগে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করেও বিমান হামলা চালায় ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme