Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চট্টগ্রামে শিবিরের ২ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Posted on September 10, 2025September 10, 2025 by editor

নিউজ ডেস্ক;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মিশকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের কর্মী তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) ও মো. জাবেদের (২২) নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ দুপুরে ছাত্রশিবিরের এই দুই নেতাকে সদর এলাকায় পথ আটকিয়ে আনোয়ারা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল ডেকেছে বলে যেতে বলেন কয়েকজন যুবক। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মারধর করে টেনেহিঁচড়ে আনোয়ারা কলেজ ক্যাম্পাসে নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

আহত মো. মিসকাতুল ইসলাম (২৪) অভিযোগ করেন, ‘আমরা ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীকে নিয়ে কলেজে যাই। ভর্তিপ্রক্রিয়া শেষে কলেজ ত্যাগ করে জয়কালী বাজারের চলে আসি। জাহেদ নামের একজন ছাত্রদল নেতা পরিচয়ে কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল আমাদের ডেকেছে বলে জোরপূর্বক নিয়ে যেতে চায় তারা। আমরা যেতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে আমাদের মারধর করে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’ হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। কলেজে ভর্তি কার্যক্রম নিয়ে দলীয় কর্মসূচি ছিল। সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে কোনো ঘটনার বিষয়ে আমরা অবগত নই।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,061)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme